তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা রাসূলের সাহাবী হযরত আদি বিন হাতিম রা. পিঁপড়াদের জন্য রুটি টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়ে বলতেন, এগুলো তো আমাদেরই প্রতিবেশি। আমাদের উপর ওদেরও তো অধিকার রয়েছে।’ হযরত আবু দারদা রা. একজন প্রখ্যাত সাহাবী। মৃত্যুশয্যায় তিনি তার পালিত এবং ব্যবহৃত উটটির দিকে তাকিয়ে বলছিলেন, এই উট! তুই কিন্তু তোর মহান রবের কাছে আমার নামে নালিশ করিস না। আমি কোনদিন তোকে তোর সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেইনি। বিখ্যাত ইমাম এবং মনিষী আবু ইসহাক সিরাজী একদিন তার শিষ্যদের সাথে রাস্তায় কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তাদের সামনে একটি কুকুর চলে এল। শিষ্যদের একজন হেই হেই করে সেটিকে তাড়িয়ে দিলেন। ইমাম সিরাজী তাকে থামিয়ে বললেন, এমন করছ কেন? তুমি কি জানো না যে, রাস্তায় ঐ পশু এবং আমরা- সবারই এখানে অধিকার রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।