যুদ্ধাপরাধী, বিভ্রতি,বাজেদল বিচার জলদি হোক।
আমি বলা যায় ছিলাম সেমি নাস্তিক, এবার বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে কেউ একজন কোথাও আছেন যখন দেখেন কারো উপর খুব বেশী অন্যায় করা হচ্ছেতিনি এতে হস্তক্ষেপ করে ভিকটিমকে উদ্ধার করেন বা বেশী অত্যাচারিত না হতে দিতে এগিয়ে আসেন অবশ্য ৭১ এর মত দু একটা ব্যতিক্রম বাদে আমার শত্রুদের সকল প্লান যদি তাদের ইপ্সিত পথে যেতো আজ আমার সামনে একমাত্র পথই খোলা হতো আত্মহত্যা করা কেউ একজন কোথাও থেকে এসে ওদের পথরোধ করে দাঁড়িয়েছেন। জীবনে খুব বেশী নেকি করেছি বলে মনে পড়ে না, ছোটোখাটো ভালো কাজের ফজিলত কতটুকু জানিনা। তবে মনেপড়ে বাবা আধা রাত থেকে উঠে নামাজ জিকির করে আমাদের জন্য মানে তাঁর সন্তানদের জন্য পরিবারের ভালোর জন্য আল্লার কাছে কেঁদেকেটে দোয়া করতেন। আমি বিশ্বাস করি বাবা এবং মায়ের দোয়ার খাতিরে জীবনে অনেকবার আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আজরাইলের হাত ফসকে কয়েকবার বেরিয়ে এসেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।