আমাদের কথা খুঁজে নিন

   

এদের মত নেতা থাকলে শত্রুর আবার কি প্রয়োজন??

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বাহ্‌ কি সুন্দর পরিকল্পনা আমাদের নেতাদের। গ্রামের মানুষ সারাজীবন কি শুধু গ্রামেই ঈদ করবে? ডিজিটাল ঢাকায় ঈদের মজা কী তারা কখনোই পাবে না? না এটা কখনোই হতে পারে না, এদেশযে সবার। গরীবের ধনীদের সবার সমানে সমান, তাহলে শহড়ে ঈদ করা থেকে তারা গড়িব মানুষেরা কেন বিরত থাকবে, আর তাইত ডিজিটাল ডিসেশন, হরতাল ডিসেশন। যারা না বুঝেন তারাই কেবল হৈচৈ কর্ছেন।

আপনি কয় ক্লাশ পর্যন্ত লেখাপড়া করেছেন যে বিএনপির হাজারো বিশেষজ্ঞের নেয়া ডিসেশন এত তারাতারিই বুঝে ফেলবেন? আপনার বয়সই বা কত হয়েছে ৩০/৪০, তাহলে যারা ৫০ বছর ধরে রাজনিতি করছেন তাদের নেয়া ডিশেষন কিভাবে আপনি এক মুহুর্তেই বুঝে ফেলতে চান?? ধৈর্য ধরেন, ধৈ্য। তারপর দেখেন রাজনিতির সুফল। ৭১ সালে আমরাই ত আপনাদের স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতার পর থেকে আপনাদের কি না দিয়েছি? যা চেয়েছেন তা দিয়েছি, যা না চেয়েছেন তাও দিয়েছি। আপনারা ২বেলা খেতে পারেন এটা কি আমাদের করুনা নয়? আপনারা ত আর টারজানের মত পোষাক পরেন না, লুন্গি গেন্জির ব্যাবস্থা কি আমরা আপনাদের জন্য করি নাই?? কি করে এত শহজেই ভুলে গেলেন স্বাধিনতার আগের কথা? পাকিস্তানীরা আপনাদের উপর যেই জুলুম করেছিল আমরা কি সেই রকম কিছু করেছি আপনাদের সাথে?? নাকি সেই রকম করিনাই তাই আমরা ভাল না? একটু আধটু স্কুলের মেয়েদের উস্কানি দিলেই আপনারা চিল্লাইয়া উঠেন, আমরাই কি আপনাদের মেয়েদের পুরুষের সমান অধিকার দেই নাই?? আপনাদের প্রতি ইলেকশনে ভোট দেবার অধিকার দিয়েছি, এর চেয়ে বেশি গনতান্ত্রিক অধিকার আপনারা কি চান? না কি চান আপনাদের প্রত্যেককেই রাজা বানিয়ে দেই? সেই কপাল নিয়ে ত আপনারা জন্মান নাই, তাহলে কি করে রাজা হবেন? রাজা হতে হলে রাজার ঘরেই জন্ম নিতে হবে, ঠিক তারেকজাদার মত। আপনারা বন্যায় ভেষে গেলে কি আপনাদের লুংগি শাড়ি দেই না? বিস্কুট রুটি দেই না, ডায়রিয়ায় মরেগেলে কি ওরসেলাইন দেই না? তবে কিসের আবার দাবি? আপনারা যেই পানি পান করেন সেই পানিও আমাদের দান, যেই অক্সিজেন গ্রহণ করেন সেটাও আমাদের সৃষ্টি, যেই বৃষ্টির পানিতে ফসল ফলান সেই বৃস্টিও যে আমাদের ঈশারায় নামে, আমাদের ঈশারা ছারা যে কিছুই হয় না, আমরা ত আর এমন দাবি করি না।

এমন দাবি করলে আপনারা আবার বলে উঠবেন আমরা প্রভুত্ব দাবি করছি। আসলে আপনাদের নিয়ে কিচ্ছু হবে না। আপনারা রাজনীতির কিছুই বুঝেন ন, শুধু হৈহুল্লা করেন। মানুষ মারার বুকের পাঠা কি আপনার আছে???একবার জবাব দিন। নেই না।

তাহলে রাজনিতির কি বুঝবেনা। আসলে আপনাদের মত ম্যাংগু পিপল থাকলে কোন দেশের সরকারের আর শত্রুর প্রয়োজন নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.