আমি কেবলই আমার মতো শত্রুর দল ধেয়ে আসছে স্থগিত রাখো কাব্য শেলের আঘাতে ঠিক করে নাও তোমার গন্তব্য রাজাকারের উত্তরপুরুষ বিগড়ে করছে বাড়াবাড়ি সুজাসুজি জানিয়ে দাও এবার হবে তীব্র লড়ালড়ি হামদ নাত গজল আর দূরে রাখো মূর্ছনা সঙ্গীত আর নয় সমঝোতা খুঁড়ে আনবো এবার অতীত সংগ্রামের সঙ্গে যোগ হয়েছে আমার দেশের দিনকাল কিছু সেজেছে সুশীল আর কতক ফল-মাকাল কলম ধরেছে ব্লগে গুঁতাগুঁতিতে ফেসবুক শক্ত হাতে সাজাও বন্ধু তোমার তীর ধনুক। ভেক ধরেছে ইসলামের নামে কতক আবার ভিনদেশী দূতিয়ালি পরোয়া করিনা এসব শীৎকারে কুকুরের খামখেয়ালি আর কয়টা দিন সবুর করো এবার হবে তীব্র লড়াই জয় বাংলা কণ্ঠ ছাড়ো বিজয়ী হবো আমরাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।