আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার হামলা : শত্রুর গোপন তথ্য সংগ্রহ করল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ-শাখার প্রধান বলেছেন, সাইবার হামলার মাধ্যমে তাদের সেনারা শত্রু দেশগুলোর সবচেয়ে গোপনীয় কিছু তথ্যের সংকেত উন্মোচন করে সেসবের অর্থ জানতে সক্ষম হয়েছেন। রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি আজ (রোববার) আইআরজিসি'র নৌ-শাখার তথ্য-প্রযুক্তি ব্যবস্থা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ সাফল্যের কথা জানিয়েছেন। রিয়ার অ্যাডমিরাল ফাদাভি বলেছেন, "আজ আমাদের সাইবার সেনারা খুব সহজেই শত্রুদের সবচেয়ে গোপনীয় সাংকেতিক তথ্যে হামলা চালিয়ে ওইসব তথ্যের অর্থ উদ্ধার করেছেন।" ইরানের সাইবার যুদ্ধ-ক্ষমতা উন্নত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরান তার তথ্য-নিরাপত্তা জোরদার করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান আলি ফাদাভি। তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, শত্রুরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য শত শত কোটি ডলার অর্থ খরচ করতে প্রস্তুত। এর আগে, চলতি মাসের প্রথম দিকে ইরান সাইবার হামলাসহ এ ধরনের 'কোমল হামলা' ঠেকানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্জনের কথা ঘোষণা করেছে। গত ২২ সেপ্টেম্বর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে একটি ইরানি সাইবার দল ইসরাইলের প্রায় চারশ'ওয়েবসাইট হ্যাক করে। 'দি ডাটাকোডার্স সিকিউরিটি টিম' নামের সাইবার দলটি শনিবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৭০টি বাণিজ্যিক, নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্টারনেট প্রোভাইডার ওয়েবসাইট হ্যাক করেছে তারা যেসব ইসরাইলি সাইট হ্যাক করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইসরাইল স্পেশাল সিকিউরিটি প্রজেক্টস (আইএসএসপি), ইসরাইলের নিরাপত্তা সম্পর্কিত পণ্য আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান- ওনো সিকিউরিটি এবং ইসরাইলের টিভা ব্যাংক।#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.