আমাদের কথা খুঁজে নিন

   

আমার চোখের জলের মুল্য দিল শফিউল ইসলাম ,,,, কিন্তু ক্রিকেট বিশ্ব তার এই অবদানের মুল্য দিলো না

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

আমি আজ যেন বন্য হয়ে গিয়েছিলাম ....। বাংলাদেশের যখন ৮ উইকেট পড়ে গেল তখন বাসার সবায় টিভির সামনে থেকে চলে গেলেও আমি বসে রইলাম নির্বাক অপলক চেয়ে থেকে । কেন জানি মনটা ডেকে বললো কিছু একটা হবে । তারপরও মনের খায়েস মিটিয়ে জোরে জোরে গালি দিতে দিতে নিজেই কেঁদে ফেললাম । বাসার সবায় রাগের মাঝে আমার এমন অবস্থা দেখে হেসে ফেললো .....।

আরও অনেক কাহিনী ঘটেছে । তবে শফিউল আমার চোখের পানি যে মুছে দিলো তা আর বলার অপেক্ষা রাখে না । হয়তো আরও কোটি কোটি ভক্তের চোখের জলের মুল্য সে দিলো আজ । আমি আজ অনেক কষ্টের মাঝেও খুব খুশি আনন্দিত আরও অনেক কিছু । আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ।

তবে আরও খুশি হতাম দেশের মান বাঁচানো ঐ বীর সন্তানকে বীরের মর্যাদা সরুপ ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার দিলে । এগিয়ে যাও বাংলাদেশ ........ তোমার সাথে আগেও ছিলাম এখনও আছি ,,, থাকবোও চিরদিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.