শেয়ার বাজার নিয়ে মন্তব্য করা কিংবা ভবিষ্যত অনুমান করা খুব কঠিন হয়ে দারিয়েছে। মূল কথা হল, বাজারে উত্থান পতন থাকলে কোন সমস্যা ছিলনা। ধারাবাহিক পতনেই সমস্যা তৈরি হয়েছে। এই ধারাবাহিক পতনের জন্য তাদের লাগাম ছাড়া কথা বার্তায় দায়ী। দরকার ছিলো বাজারে সার্কিট ব্রেকার বসানোর আগে ওদের মুখের উপর তা বাসানো।
তদন্তের নামে কি করা হচ্ছে তা তারাই ভালো বলতে পারবে। তদন্তে দুই মাস কেন লাগবে সে বিষয়টিও খুব রহস্যজনক। শুনেছি ইব্রাহিম খলিদও গোপালগঞ্জের লোক। ফলাফল নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নাই। যা হবে সবই লোক দেখানো।
আমি একে সরকারে স্বদিচ্ছাকেই দায়ী করবো। সরিষাতেই ভুত থাকলে সেই ভুত কে তাড়াবে? শেষ কথা হচ্ছে, আওয়ামী সরকার এবং শেয়ার বাজার দুটি দুই মেরুর জিনিষ। এ দুটি কখনই এক সাথে চলতে পারেনা। যারা এই সরকারকে ক্ষমতায় এনে বসালো সরকার আজকে তাদের পেটেই লাথি মেরে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করল।
(এ ব্যপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে শেয়ার করতে পারেন।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।