আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দ বাজার-তোমার জন্য এক পৃথিবী করুনা



বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো ভারতের যে কোন দৈনিক পত্রিকাগুলো থেকে গুনে মানে, অঙ্গ সজ্জায়, পৃষ্ঠায়, নিউজ কভারেজে, স্মার্টনেসে ১০০ গুন এগিয়ে। এটা আমি চ্যালেন্জ দিয়ে বলতে পারি। আর ক্রিকেট খেলার ম্যাচ রিপোর্ট এ বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো বিশ্বসেরা বলেই আমি মনে করি। ভারতের পত্রিকাগুলোর মান খারাপ, তাদের রিপোর্টারদের মাথায় ঘিলু কম। তাই বলে এতোটা কম যে প্রতিবেশী একটি দেশের বিশ্বকাপের জয়ের উত্তেজনাপূর্ণ ম্যাচটির খবর মাত্র কয়েকটি লাইনে দেবে? এতোটাই কম তাদের স্পোর্টস জ্ঞান? কাল বাংলাদেশ আয়ারল্যান্ড উত্তেজনার্পর্ন ম্যাচটির তারা কভারেজ দিয়ে 'বিশ্বকাপের টুকরো খবরে' (অন্তত তাদের ইন্টারনেট এডিশন তাই বলে)।

দেখুন খবরটা : নায়ক সইফুল সংবাদসংস্থা • মীরপুর অবশেষে বিশ্বকাপে জয়ের মুখ দেখল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে গুঁড়িয়ে যাওয়ার পর তারা আজ আয়ার্ল্যাণ্ডকে হারাল ২৭ রানে। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ২০৫। সর্বোচ্চ স্কোরার তামিম ইকবাল (৪৪)। মুসফিকর রহিম ৩৬, রাকিবুল হাসান ৩৮।

বাংলাদেশ ৪৯.২ ওভারে করে ২০৫। আয়ার্ল্যাণ্ডের স্পিনার বোথা ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট। ............. এই হলো বিশ্পকাপের একটি উত্তেজনাপূর্ন ম্যাচের রিপোর্ট। আনন্দ বাজার-তোমার জন্য এক পৃথিবী করুনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.