আমাদের কথা খুঁজে নিন

   

জীবন নদীর বাঁকে বাঁকে , পর্ব-১



১. আজ চল্লিশ দিন হতে চলল, ছোট বোবা ভাইটিরে খুজে পেলাম না। কোথায় যে চলে গেছে বুঝলাম না। পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি,থানা পুলিশ করেও লাভ হল না। বাবা মার কান্না আর সহ্য করা গেল না। মা শয্যাশাহী।

পাড়া প্রতিবেশী এ প্রতিবন্দী দুষ্ট অকর্মা ছেলের অন্তর্ধানে যেন হাফ ছেড়ে বাঁচল। অনেক খোজাখোজির পরে আমারা আশা ছেড়ে দিলাম। ভাবলাম কোন পাচারকারী চক্র তার কিডনী, চোখ , হাড়গোড় নিয়ে নিজের পকেট পুড়েছে। ৪৫ দিন পরে কোন এক সকালে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ সোরগোলে ঘুম ভেঙ্গে গেল।

দেখলাম আমার সোনা ভাই কে নিয়ে রহিম চাচা বাড়ীতে আসছে। সকালের রেলগাড়ীতে করে চট্টগ্রামের ইলিশ মাছ নামাতে গিয়েছিলেন। ট্রেনের একটা কামরায় সে ঘুমিয়ে ছিল , ভাগ্যিস তিনি তা দেেখ চিনেছিলেন । ভাই আমার বাড়ীতে আসা মাত্র আমাদের কান্না থামানো যাচ্ছিল না। সে বার বার ইশারায় ভাত খাবে বলে দেখাচ্ছিল ।

সারা গায়ে তার আঘাতের চিহৃ। ক্ষত হয়ে পুজ ঝড়ছে। একে ভাত দিলাম। ইশারায় সে বুঝাল খাবার চুরি করে খেতে গিয়ে অনেকেই তাকে মেরেছে। ওর ইশারা আমরা ছাড়া আর এউ সাধারণত বুঝে না।

আট নয় বছরের একটি বোবা ছেলে কিভাবে ফিরে এল তাই আমাদের কোছে আজও রহস্য। দুমুঠো ভাতের জন্য ভাইটি আমার কত মাইর খেয়েছে ! আর মানুষ কত অমানুষ হয় তা ওর আঘাতের শুকনো চিহৃ দেখলে আজও শিউড়ে উঠি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.