আমাদের কথা খুঁজে নিন

   

জামায়েত ইসলামি, শিবির এবং বি. এন. পি.

আবোল-তাবোল আমি কখনো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতি করি নাই, কিন্তু এটা নিশ্চিত ভোট দিতে গেলে রাজনৈতিক দলের কাউকেই দিতে হবে। আমার মতো অনেকেই আছে যারা দুই দলের কনোটাকেই পছন্দ করে না, কিন্তু উপায় না থেকে এদের কাউকেই বেছে নেয়। কিন্তু দেশের অর্ধেকের বেশি ভোট দুই দলের জন্যে বাঁধা, তারা যতই খারাপ অথবা ভালো কাজ করুক ওই ভোট তাদের নির্ধারিত বাক্সেই যাবে। সরকার নির্ধারিত হয় বাকি যে ভোটগুলা আছে তাদের দিয়েই। এক সপ্তাহ আগেও আমার ধারণা ছিল লীগ এবং বি. এন. পি. এক ধারায় রাজনীতি করে এবং বামপন্থীরা এক ধারায় রাজনীতি করে, আর শিবির-জামায়েত অন্য ধারায় রাজনীতি করে।

আমার বিশ্বাস আমার মতো অনেকেই এই ভাবেই মনে করতো যে বি. এন. পি. জাতীয়তাবাদের রাজনীতি করে এবং তারাও মুক্তিজুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু গত তিনদিন থেকে প্রতিটা টিভি চ্যানেলে যখন খবর দেখি বলা হয়... জামায়েত-শিবির এবং বি. এন. পি. এর ডাকা তিন দিনের হারতালে... দুঃখজনক হলেও সত্য যে বি. এন. পি. এর নাম এখন জামায়েত-শিবির নামের সাথে সাথেই উচ্চারিত হয়। যা একজন সাধারণ মানুষ হিসেবে আমি গ্রহন করতে পারি না। বি. এন. পি. এর নেত্রী এবং দলের অন্যান্যরা সাম্প্রতিক যে পদক্ষেপ এবং বক্তব্য দিচ্ছেন তার ফলাফল হিসেবে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এরথেকে বর কথা যে, নেত্রীর এই ভাষণ শুনেও অনেক পাতি নেতারা এবং কর্মী তাকে সমরথন দিয়ে যাচ্ছে।

রাজনীতি মানে কি চোখ-কান বন্ধ রেখে আগুনে ঝাপ দেয়া। নিজের বিবেক থাকবে না? আমি জানি না শাহবাগে যে আন্দলন চলছে, এতো মানুষ যে প্রান দিচ্ছে তার ফলাফল কি হবে, কিন্তু এইটুকু আমি বুঝি যে বি. এন. পি. তার বাঁধা ভোটেরও কিছু ভোট হারালো, আর আমাদের মতো যারা কোন দলের না তাদের কথা নাই বললাম। যদি কারো মস্তিষ্কের কোন একটা নিউরন অ্যাক্টিভ থাকে সেও বুঝবে যে জামায়েত ইসলামি, শিবির এবং বি. এন. পি. এখন একি পথের পথিক... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.