আমাদের কথা খুঁজে নিন

   

জামায়েত ইসলামকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবী

খুঁজে ফিরি আমার আমিকে বাংলাদেশের রাজনীতি আবারও উত্তাল হোলও জামাতিদের ধ্বংসাত্মক কর্মসূচীর মাধ্যমে, সেই আলোচনা করার আগে একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের বাড়ি থেকে হাঁটা পথে ১০ মিনিটের দূরত্বে একটা সিনেমা হল ছিল, এখনো আছে মনে হয়। ছাত্র-জীবনে ক্রিকেটের ঝোঁক ছিল খুব, সিনেমা হলের পাশের স্টেডিয়ামে প্র্যাকটিস করতাম রোজ, খেলা শেষে একদিন সিনেমা হলের সামনে দিয়ে বাসায় ফিরছিলাম, হঠাৎ চোখে পড়লো আমাদের এলাকার এক শিবির নেতাকে, হলের উল্টা দিকের এক গলিতে দাঁড়িয়ে পরনের পাঞ্জাবী খুলছেন তিনি, ব্যাপার বুঝতে আমি একটু আড়াল থেকে নজর রাখলাম উনার উপর যাতে আমাকে না দেখতে পান, হুম পাঞ্জাবীর নিচে বের হয়ে আসলো গোলাপ ফুলের ব্লক মারা রঙ-চঙা এক টি-শার্ট, বাহ। ঘটনার এখানেই শেষ নয়,এবার উনি পাজামাও খুলে ফেললেন, হায়-হায় আমিতো মোটামুটি ভয়ই পাচ্ছিলাম,এবার না জানি উনি কি দেখান, আরে এবার বের হয়ে আসলো টাইট ফিটিং জিন্স। এক নিমিষেই উনার লেবাস চেঞ্জ, মাথার টুপিও খুলে,সব একসাথে একটা পলিথিনে ভরে জমা রাখনেল পাশের দোকানে, এবার মনের সুখে ডুকে পড়লেন সিনেলা হলে, ঠিক এইভাবেই টুপি,পাঞ্জাবি,পাজামায় তারা আড়াল করে রাখছে তাদের আসল রূপ, সময় হলেই তারা আবর্তিত হচ্ছে স্বরূপে, যার প্রমাণ সবাই ইতিমধ্যেই পেয়েছেন,সময় এসেছে তাদের নিয়ে নতুন করে ভাববার, বড় দুই দলের প্রত্যক্ষ ইন্ধনেই জামাতের বেড়ে উঠা, চারাগাছের গোঁড়ায় ক্ষমতায় যাওয়ার লোভে সার আর পানি ছিটিয়ে ক্রমশ জামায়েতকে পরিণত করা হয়েছে বিষবৃক্ষে,যার সুবাদে আজকে তারা এমন হিংস্র হয়ে উঠেছে, ইসলামী শাসন- ব্যবস্থা কায়েমের কথা বলে এইসব লেবাসধারি ধর্ম - ব্যবসায়ীরা নিজেদের আখের গোছাচ্ছে, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে হারাম এই হাদিস মুখে নিয়ে দেদারসে মাল্টি পারপাস কো-অপারেটিভের সাইনবোর্ড ঝুলিয়ে চড়া সুদের কারবার করছে, আর বৈদেশিক অর্থ সাহায্যে ব্রেইন ওয়াশ করে দিনের পর দিন তৈরি করে চলেছে অসংখ্য প্রতিক্রিয়াশীল জঙ্গি রোবট। অপারাপর কিছু ধর্ম- ভিত্তিক রাজনৈতিক দলের মত, জামায়েতেও নিষিদ্ধ হওয়ার সকল উপাদানই বিদ্যমান, তবে ক্ষমতা- লোভী বড় দুই দলের কেউই এই সাহস দেখাবে বলে মনে হচ্ছে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.