'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।
গত ২৭ জানুয়ারি ২০১১, মঙ্গলবার থেকে মিশরে শুরু হওয়া জনতার বিপ্লবের কথা ইতিমধ্যে ইন্টারনেট আর মিডিয়ার কল্যাণে আমরা সবাই জেনে গিয়েছি যা ক্রমাগত জোরালো রূপ ধারণ করছে। দারিদ্রতা, কর্মসংস্থানের অভাব, দুর্নীতি আর সুদীর্ঘ ৩০ বছর প্রেসিডেন্ট হোসনে মোবারকের একনায়কতন্ত্রে অতিষ্ঠ মিশরের জনগণ আজ রাস্তায় নেমে এসেছে তাদের চাপা ক্ষোভের বহি:প্রকাশ ঘটাতে। রায়ট পুলিশের সাথে সংঘর্ষে ইতিমধ্যে মারা গিয়েছে ১০০ জন এবং আহত হয়েছে আরও ২০০০ জন (সূত্র বি.বি.সি) ।
পাঁচ দিন ধরে এই সরকার বিরোধী বিদ্রোহ দমনে রায়ট পুলিশ দিয়ে নির্যাতন করা ছাড়াও প্রেসিডেন্ট হোসনে মোবারক রাজপথে মিলিটারী পুলিশ নামানো সহ কার্ফিউ জারি করেছেন এবং সম্প্রতি মন্তীসভা ভেঙ্গে দিয়ে নতুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন।
কায়রো, আলেক্সান্দ্রিয়া, সুয়েজ সহ মিশরের অন্যান্য শহরগুলো যখন আগুনের লেলিহান শিখায় পুড়ছে, একজন বাংলাদেশী হিসেবে এত দূর থেকে তাদের জন্য আমার কি-ই বা করার আছে? নিজের কাছে এ প্রশ্নটি যখন করলাম, তখন জানতে পারলাম, শুধু মিশরে নয়, সমগ্র বিশ্বে অগণিত মানুষ আজ স্বৈরশাসক মোবারকের পদত্যাগের দাবীতে সোচ্চার। তাদের সাথে একাত্বতা ঘোষণা করে বাংলাদেশী ভাই ও বোনদের কাছে আমার প্রশ্ন:
মিশরে অন্যায়ের বিরু্দ্ধে উত্তাল জনতার মিছিলে আমিও একাত্বতা ঘোষণা করলাম, আপনিও আসবেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।