ছোটবেলা থেকেই আমি একটু বোকা ধরনের । হালচাল একটু কম বুঝি । ছোটবেলায় দেখতাম অনেকেই মিছিল করে টাকা আয় করতেছে ,অথচ আমি কিছুই পেতাম না ।
শাহবাগে নাকি স্লোগান দিলে টাকা এবং বিরিয়ানি দেওয়া হয় । আমি বোকা ধরনের থাকার কারনে এখনো একটা টাকাও পেলাম না ,বিরিয়ানি তো দূরের কথা ।
এমতাবস্থায় যারা বিশ্বাস করেন এবং জানেন যে শাহবাগে টাকা এবং বিরিয়ানি দেওয়া হয় তাদের সাহায্য চাচ্ছি । আমাকে একটু লাইন ধরিয়ে দিন ।
আপনারা বলেন দৈনিক ৫০০-৬০০ টাকা দেওয়া হয় । আমার এত লাগবে না । অর্ধেক হলেই চলবে ।
বাকি টুকু আপনি নিজে রেখে দিয়েন ।
এখন যদি ছাগুরা আমাকে লাইন ধরিয়ে না দিতে পারেন তাহলে চুপ করে থাকেন । ভুল তথ্য দিবেন না । নয়লে কিন্তু ৩২ টা থাপ্পড় দিমু । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।