ইচ্ছেঘুড়ি ওড়ে দূর বহূদূর
প্রান্তর সবুজ আর রোদের দুপুর.....
আরশী নগর ছুঁয়ে দেবদারু বন
চোখের পাতায় ছাওয়া স্মৃতি আলাপন!!
ইচ্ছে ঘুড়ি ভোলে বন্ধুতাবেগ
সঙ্গী আকাশচারী এক মুঠো মেঘ।
সাগর পাখির সাথে সখ্যতা তার-
বিমূর্ত রাত আর জোনাক পাখার!!
খুনসুটি খেয়ালের আলোক দুপুর...
আনমনে গাওয়া গান অবিরাম সুর।
মুহূর্তভুল আর দূরে ভেসে যাওয়া
অমলিন ক্ষণিকের অচ্ছুৎ পাওয়া!!
নীল দ্রাঘিমায় আজ ছায়া গাংচিল
স্পর্শের বাইরের ভালো লাগা মিল
মিছে হওয়া ভুলগুলো জ্যোৎস্না নিষাদ
পুনশ্চ একাকীর নিসঙ্গ রাত !!
কড়িকাঠে বোনা জাল আঁধার দোদুল
একটা শালিক আর জোনাকির ভুল!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।