আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামের মানুষের শাহবাগ ধারনা ।

গ্রামে আসলাম । একদম অজ পাড়া গা নয় । ডিশ এন্টেনার সংযোগ থাকায় সবায় এখন জলসা প্রিয় । আগেই বলে নেই ,আমাদের এলাকাতে জামাত-শিবিরের আসন নেয় । বিএনপি আছে ।

গ্রামের কিছু মানুষের সাথে আলোচনা করলাম । তারা আস্তিক/নাস্তিক খুব একটা বুঝে না । তবে বেশিরভাগ মানুষের ধারনা শাহবাগে টাকার বিনিময়ে মানুষ যায় । তাদের একটা ধারনা ,নিজের খেয়ে কেউ বনের মহিষ তাড়ায় না । পাশাপাশি বিএনপি পন্থী মানুষেরাও কিছুটা ভুল প্রচারনা চালাচ্ছে ।

পাশের গ্রাম থেকে কিছু মানুষ শাহবাগ গিয়ে টাকার বিনিময়ে কিছু স্লোগান দিয়েছে ,এমন অপপ্রচার ও চালানো হয় । তবে আমাদের মত তরুণ সমাজ সচেতন আছে । বেশিরভাগ তরুণ ই সত্য কথা জানে । জামাত-শিবিরের প্রধান টার্গেট হচ্ছে গ্রামের সাধারণ ,সহজ সরল ,ধর্মপ্রান মানুষ । তাদেরকে খুব সহজেই নিজেদের দলে নেওয়া যায় ।

সুতরাং আমাদেরকে এব্যাপারে সতর্ক থাকতে হবে । শেষ কথা হচ্চে সোমবারে আমার পরীক্ষা আর বরিবার হরতাল । সুতরাং আজকেই আমাকে ঢাকা যেতে হবে । হরতালের কারণে গ্রামে একটি সুন্দর দিন-রাত কাটাতে পারব না । এবার কি আমি হরতাল কারীদের একটা গালি দিতে পারি ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।