একজন বাংলাদেশি....................
পশ্চিমবঙ্গের মালদহ জেলে সহবন্দীদের মারে গুরুতর আহত হয়ে এক বাংলাদেশি মহিলা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মালদহ জেলের সুপার দোরজি ভুটিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আহত মহিলার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। জানা গেছে, জোহুরা খাতুর সরকার নামে এই বাংলাদেশি বন্দিকে রড দিয়ে আঘাত করা হয়েছে।
মারধরও করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে জেল হাসপাতালে নিযে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা গুরুতর বিবেচনায় পরে মালদহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জেলের বাংলাদেশি বন্দিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুত্রপাত জোহুরার বোনের সোনার একটি কানের দুল সম্পর্কে অন্যান্য বন্দীদের জিঞ্জাসা করা থেকে।
কয়েকদিন আগে থেকেই দুলটি পাওয়া যাচ্ছে না। তাদের সন্দেহ হয় দু’জন বন্দিকে। সেই কথা বলার পর থেকে জোহুরাকে নানাভাবে কটাক্ষ করা শুরু হয়। জহুরা সেকতঅ জেল সুপারকে জানালেও অবস্থার কোনও উন্নতি হয়নি। সোমবার রাত দশটা নাগাদ হঠাৎ কয়েকজন বন্দি জোহুরাকে আক্রমণ করে।
এক পর্যায়ে একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে জোহুরা সংজ্ঞা হারান। এরপরই জেল রক্ষীরা জোহুরাকে উদ্ধার করে। ঢাকার রাজিবপুর গ্রামের বাসিন্দা জোহুরা ও তার বোন জিয়া মালদহ জেলে বন্দি রয়েছেন বেশ কিছুদিন ধরে। ২০১২ সালের নভেম্বরে এই দুই বোন মালদহের চাঁচোল নিবাসী তাদের আরেক বোন সেলিনা খাতুনের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে আসছিলেন। সেই সময় তারা অবৈধভাবে প্রবেশের দায়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে।
বিএসএফ তাদের পুলিশের হাতে তুলে দেয়। বিদেশি আইনে তাদের বিচার হয়। এখন তারা মালদহ জেলে সেই সাজা খাটছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।