আমাদের কথা খুঁজে নিন

   

একটা নতুন সাংকেতিক ভাষা শিখুন...

অস্তিত্বহীন অস্তিত্ব...

কিছুদিন আগে আমার এক বড় ভাই আমাকে ডেকে কি যেন বলল। প্রথমে বুঝি নাই। জিজ্ঞেস করলাম কি বলল। সে আবার বলল আর আমার হল আক্কেলগুড়ুম। প্রথমে তো কিছুই বুঝি নাই।

পরে বুঝলাম সাংকেতিক কোন ভাষায় কথা বলছে। অনেক জোরাজুরি করার পরে আমাকে পদ্ধতিটা শিখালো। আমি আজকে শিখাবো সবাইকে। ভাষাটার নাম আমি দিয়েছি পিঁপড়া ভাষা। ভাষাটার মূল বৈশিষ্ট্য হল "এ-কার" আর "ন্ট" এই দুইটা অংশ যোগ করতে হয়।

বাংলা শব্দটি ইংরেজিতে লিখলে প্রথম Vowel-এর পর ent যোগ করতে হয়। সেখান থেকেই এন্ট বা পিঁপড়া ভাষা নাম দিয়েছি। প্রথমেই উদাহরণ দিয়ে শুরু করা যাক- এন্টাপনি কেন্টামন এন্টাছেন? >আপনি কেমন আছেন? তেন্টোর সেন্টাহস তেন্টো কেন্টম নেন্টো। >তোর সাহস তো কম না। দেখতে সহজ মনে হচ্ছে।

কিন্তু বলা এতো সহজ না। যদি দ্রুত বলা প্রেক্টিজ করেন তাহলে কেও বুঝবে না। এবার নিয়ম- >শব্দের প্রথম অক্ষরের সাথে একটা এ-কার লাগাতে হবে। >তারপর ন্ট যোগ হবে। >প্রথম অক্ষরে যে কার চিহ্ন ছিল তা যোগ হবে ন্ট-এর সাথে।

>তারপরের অংশ আগের মতই থাকবে। যেমন- ভালো। এই শব্দটির প্রথম অক্ষর ভ-এর সাথে এ-কার যোগ করতে হবে। তাহলে শব্দটি হল ভেলো। এবার প্রথম অক্ষরের পর ন্ট যোগ করতে হবে।

তাহলে শব্দটি হল ভেন্টলো। তারপর ন্ট-এর সাথে আ-কার(ভালো-এর প্রথম অক্ষরের কার চিহ্ন) যোগ করতে হবে। সবশেষে শব্দটি দাড়ালো "ভেন্টালো" >বাংলা শব্দটি ইংরেজিতে লিখলে প্রথম Vowel-এর পর ent যোগ করতে হয়। যেমন- বিকাল বেলা - Bikal Bela হবে Bentikal Bentela এভাবে শব্দ চেঞ্জ করতে হয়। শব্দ যদি বড় হয় তাহলে এক শব্দেই এই পদ্ধতি ২ বার করা যায়।

যেমন- ভালোবাসি হবে ভেন্টালোবেন্টাসি। এটা শেখার একমাত্র উপায় হল বলা প্রেক্টিজ করা। আমারা দৈনন্দিন জীবনে যা বলি তা এভাবে বলার চেষ্টা করতে হবে। যদি আপনি আর আপনার বন্ধু এই পদ্ধতি জানেন, তাহলে আপনারা বহু মানুষের মধ্যে থেকেও গোপনে কথা বলতে পারবেন। তবে খুব Swiftly বলার অভ্যাস করতে হবে।

সাধারণত বিভিন্ন দোকানে মালিক ও কর্মচারীরা এভাবে কথা বলে, দাম বলে। ফলে কাস্টোমাররা তা বোঝেনা। আমি নিজে এরকম দেখেছি। সেন্টামুর সেন্টকল বেন্টলগারদের এন্টামার শেন্টুভেচ্ছা। কোন প্রশ্ন থাকলে জানাবেন... আর এটা চেক করতে ভুলবেন না... সফট পাগলা... যে কোন সফটওয়্যারের জন্য বলুন... পাগলা সেটা হাজির করতে চেষ্টা করবে...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.