আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে রেল স্টেশনে যাত্রীর মালামাল লুট

সোমবার গভীর রাতে এ ঘটনার পর কয়েকজন যাত্রী ট্রেনে না উঠে আবার বাড়ি ফিরে যান। 
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  
ঘটনার শিকার যাত্রীরা বলেন, রাত ১টার দিকে ধুমকেতু এক্সপ্রেসে ঢাকা যাওয়ার জন্য তারা কয়েকজন রেল স্টেশনে অপেক্ষা করছিলেন।
এ সময় সশস্ত্র দুর্বৃত্তরা সিরাজগঞ্জ পোস্ট অফিস পরিদর্শক মো. নূরুজ্জামান, ডেপুটি পোস্ট মাস্টার মো. শেখ নিজাম উদ্দিনসহ ২০/২৫ জন ট্রেন যাত্রীর মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ কয়েক লাখ লাখ টাকার মালামাল লুট করে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.