আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে ফের ন্যাটো ট্যাংকারে আগুন



বন্দুকধারীরা শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা চালিয়ে ন্যাটোর ৩০টি তেলবাহী ট্যাংকারে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ছ’বার এ ধরনের হামলা চালানো হল। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী তেল ও গ্যাসসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রত্যন্ত মিট্রি এলাকায় হামলাটি চালানো হয়। পাকিস্তানে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আরও একটি সন্দেহভাজন মার্কিন বিমান হামলায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে অন্তত ১০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে ইসলামী জঙ্গিরা ব্যবহার করত, এমন দুটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

পাকিস্তানে ন্যাটোর জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চলছেই। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা কমপক্ষে ৩০টি ট্যাংকার পুড়িয়ে দেয়। কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে। এ নিয়ে গত কয়েকদিনে জ্বালানিবাহী ট্যাংকারে ছয় দফা হামলা চালাল জঙ্গিরা। ৩০ সেপ্টেম্বর ন্যাটোর অ্যাপাচি হেলিকপ্টার হামলায় পাকিস্তানের সেনা নিহত হওয়ার পর ক্ষুব্ধ পাক কর্তৃপক্ষ আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটোর সেনাদের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়।

তারপর থেকেই জঙ্গিরা পাকিস্তানের অভ্যন্তরে ন্যাটোর জ্বালানিবাহী ট্যাংকারগুলোতে হামলা চালানো শুরু করে। পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষমা চাওয়ার তিনদিনের মাথায় জ্বালানিবাহী ট্যাংকারে এই ষষ্ঠ দফা হামলা চালানো হল। কর্মকর্তারা জানিয়েছে, ২০ জনের একটি সশস্ত্র দল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিবিতে সারিবদ্ধভাবে পার্ক করে রাখা জ্বালানিবাহী ট্যাংকারগুলোতে গুলি ছোড়ে। এতে ৩০টি ট্যাংকার পুড়ে যায়। ট্যাংকারগুলো সীমান্তবর্তী শহর চ্যামানে যাওয়ার পথে ছিল।

এএফপি, রয়টার্স।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.