শনিবার সকালে খুলনার কয়রায় সুন্দরবনের বাটুলিয়া খালে বনদস্যুদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পর দস্যুদের আস্তানা থেকে জিম্মি চার জেলে ও পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান কোস্টগার্ড পশ্চিমজোনের লেফটেন্যান্ট কমান্ডার এমদাদ সকাল।
এ সময় রবিউল ও মনির নামে দুই দস্যুকে আটক করা হয়। তাদের বাড়ি কয়রা উপজেলার আংটিহারা গ্রামে।
এমদাদ বলেন, চার জেলেকে বনদস্যুদের আস্তানায় আটকে রাখার খবর পেয়ে কোস্টগার্ড সেখানে অভিযান চালায়।
“কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়ে। তখন কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। দস্যুরা পিছু হটলে জিম্মি চার জেলেকে উদ্ধার করা হয়।”
ওই আস্তানা থেকে থেকে তিনটি একনলা বন্দুক, একটি শটগান, একটি পাইপগান ও ২০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।