খুলনার কয়রা উপজেলা-সংলগ্ন সুন্দরবন এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত তিন স্কুলছাত্রকে গতকাল উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ। উদ্ধার ছাত্ররা হলেন- হাসান, মোজাহিদ ও আবু সালেহ। অসুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দস্যুদের কাউকে আটক করতে পারেনি তারা। জানা যায়, গত সোমবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন এলাকার ওয়াপদা বেড়িবাঁধ থেকে বনদস্যুরা ওই তিন ছাত্রকে অপহরণ করে। ওই রাতেই দস্যুরা হাসানের মায়ের মুঠোফোনে তিন ছাত্রের মুক্তির জন্য ৩ লাখ টাকা দাবি করে। বিষয়টি থানায় জানালে পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযান শুরু করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।