পূর্বসুন্দর বনের শরণখোলা রেঞ্জের দূধমুখী এলাকায় আজ সোমবার সকালে কোস্টগার্ড ও বনদস্যু শীষ্য বহিনীর মধ্যে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় দস্যুদের একটি আস্তানা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও অপহৃত চার জেলেকে। জব্দ করা হয়েছে দস্যুদের ব্যবহৃত একটি নৌকা।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, সেকেন্দার আলী, আ. আজিজ, জালাল ও আবু জাফর।
এদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা ও সোনাইলতলা গ্রামে। রোববার রাতে বনদস্যু শীষ্য বাহিনী বনের খাঁজুরার খাল থেকে ওই চার জেলেকে অপহরণ করেছিল। অসুস্থ জেলেদেরকে কোস্টগার্ড পশ্চিম জোন মংলা হেড কোয়ার্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
পশ্চিম জোনের অপারেশন অফিসার লে, কমান্ডা মহিউদ্দিন জানান, তার নেতৃত্বে কোস্টগার্ডে একটি টিম অপহৃত জেলেদের উদ্ধারে আজ সোমবার ভোরে অভিযান শুরু করে। সকাল ৬টার দিকে তারা সুপতি স্টেশনের দুধমূখী খালে প্রবেশ করলে দস্যুরা বনের ভেতর থেকে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।
এসময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষ্যের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে চলে গোলাগুলি। এতে কোস্টগার্ড ও দস্যুদের মধ্যে ৩০-৪০ রাউন্ড গুলি বিনিময় হয়।
একপর্যায়ে দস্যুরা পিছু হটলে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে অপহৃত ওই চার জেলেসহ তিনটি একনলা ও একটি দুইনলা বন্দুক উদ্ধার করা হয়। এসময় ওই এলাকা থেকে একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড।
তিনি আরো জানান, দস্যুদের কাছে আরো কয়েকজন জেলে জিম্মি রয়েছে বলে জানা গেছে। বন্দুকযুদ্ধ চলাকালে তাদেরকে গহীন বনে সরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।