পাখি এক্সপ্রেস
এই আগুন জ্বলে এই শহর চেনা হবে
মশলার সড়ক পরে দন্ডবন্দী মাংসের দোকান
শহর চেনা হবে প্রেম নাই একবুক দুইবুক
সুপারহিট বেডরুম ফাটাফাটি স্কোর আর
সকালের হকার নাই তাজা তাজা খবর
বিদায় বুকের আঁচল জলে ভেজে না
মাছ বোঝাই ভোরের ডাক সবজি বিক্রেতার
বগলের রস সাড়ে তিনতলা প্রেমের উঠানামা
ন্যাংটা নেতার বিছানায় লাইন পড়েছে রিকশাওয়ালার
ভাঙা পায়ে সিংহাসন লিপস্টিক দাগ ভ্যানিটি ব্যাগ
সাপ্লাইয়ারের মধুচন্দ্রিমা পানের পিকে উড়ছে
আয় বাবুল বুকে আয় স্টেশনের বাবুল
শেষের দুই টান দিস আদর করে দিস
গর্ভের ক্যারেকটারলেস দুষ্টুবালক কানামাছি শোঁ শোঁ
ভালো ফসল উঠেছে চিনির দোকানে হালখাতায়
টার্মিনালের সংবিধান পুড়ছে শীতরাতে সেক্রেটারির টেবিল
মাইলের পর মাইল জেব্রা ক্রসিং একটি চুমু খাবো
রেন্ট অ্যা সিটি, রেন্ট অ্যা কিস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।