আমাদের কথা খুঁজে নিন

   

একটা মাইক্রোস্কপিক (খুব ছোট) ভুতের গল্প

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় একটা মাইক্রোস্কপিক (খুব ছোট) ভুতের গল্প বলি । চার তলা বিল্ডিং এর দোতলায় আমরা থাকি । নিচতলায় একলা একটা এক রুমের ফ্লাটে থাকেন ভার্সিটির বড় ভাই । মাঝে মধ্যে দেখা হয় । উনি আবার খুব শান্ত ধরণের বড় ভাই ।

ছোট ভাইদের সাথে খুব ভদ্র আচরণ করেন । সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব এমন সময় ভাইয়ের সাথে দেখা । - রবিন , কেমন আছ ? - জি ভালই । আপনি ? সব ঠিক ঠাক ? সব ভাল তো ? - হ , দিনের বেলা সব ই ঠিক ঠাক । রাতের বেলা শুরু হয় ।

- চমকিত হয়ে জিগ্যেস করলাম - রাতের বেলা কি শুরু হয় ? - কিভাবে যে বলি । অন্য কেউ শুনলে পাগল ও ভাবতে পারে । - বলেন কি ? কি হইছে ? - রবিন , বিশ্বাস করবা না । রাতের বেলা ভূতে উপদ্রপ করে । ঘুমাইলে ডর লাগে ।

- হায় ! হায় ! কন কি ? ভূতে জ্বালায় ? এক ই বিল্ডিং এ ত আমরাও থাকি । ভূতের উপদ্রপ হইলে তো সমস্যা । আমি তো ভূত খুব ভয় পাই । ভুত আর সাপ । - রাতের বেলা পানির টুপ টাপ আওয়াজ পাই ।

বাথরুমে সব চেক করি তারপর ও আওয়াজ হয় । আওয়াজ টা আসে সম্ভবত বাইরে থেকে । প্রথমে জোরে সোরে শুরু হয় তারপর টুপ টুপ টুপ ... - ভূতের উপদ্রপের কমন ফেনোমেনা । তারপর ? আর কিছু হয় না ? - হয় তো । পানির আওয়াজের পর পর ই একটা হালকা ভোটকা গন্ধ নাকে আসে ।

তার উপর কে জানি গভীর রাতে দরজার সামনে হাটা চলা করে । ভয়ে দরজা খুলি না । কিন্তু ছায়া দেখা যায় । - আসলেই অনেক ভয়ের ব্যাপার । ভাই আপনি মনোবল হারাবেন না ।

আমার মনে হয় এই ভূত তেমন ক্ষতিকর না । আপনি দোয়া দূরুদ পড়ে ঘুমাবেন । ভূতে ভূতের মত থাকবে , আপনি আপনার মত থাকবেন । আর বেশি ভয় করলে ফোন দিবেন । আমি সারা রাত সজাগ ই থাকি ।

- আচ্ছা , ঠিক আছে । তুমিও সাবধানে থেকো । জি আচ্ছা বলে সিড়ির পথে পা বাড়ালাম আর ভাবতে লাগলাম এভাবে আর বারান্দা থেকে "ইয়ে" করার মানে হয় না । বিনা কারণে একজন ভূতের ভয় পাচ্ছে । কষ্ট করে হলেও ছোট কাজটা বাথরুমেই সারতে হবে ।

আর ছাঁদে উঠতে না পেরে সিড়ির গোঁড়ায় হাটা হাটি টাও বাদ দিতে হবে । সাবধানে থাকাটাও জরুরী । কে জানে - ভূতে ধরলেও ধরতে পারে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.