আমাদের কথা খুঁজে নিন

   

বোরহান উদ্দিন বাঁচতে চায়

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
অসহায় যুবক বোরহান উদ্দিন (২৭) বাঁচতে চান। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তার দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় কিডনি প্রতিস্থাপন করতে হবে।

এজন্য প্রচুর টাকা দরকার। সে বর্তমানে ঢাকা রেনাল অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। সপ্তাহে দুইবার ডায়ালিসিস করাতে হয়। জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। কিন্তু তার দরিদ্র মায়ের পক্ষে এ ব্যয়বহুল চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

তার মা নিজ গ্রামে অন্যের বাড়িতে কাজ করেন। বোরহানের জন্মের আগেই তার বাবা মারা যান। মা বোরহানকে এতিমখানায় রেখে বড় করেন। সে সেখানে কারিগরি শিক্ষার সনদ নিয়ে গাড়ি চালিয়ে সংসার চালাত। গত ৬ মাস থেকে বোরহান অসুস্থ।

এতদিন পর্যন্ত এলাকার মানুষের সাহায্য নিয়ে চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র, চিকিত্সা সামগ্রী ও ডায়ালিসিস করানো হয়েছে। বর্তমানে দরিদ্র মায়ের পক্ষে তার কিডনি প্রতিস্থাপনের জন্য এ বিশাল খরচ বহন করা সম্ভব হচ্ছে না। চিকিত্সা সহযোগিতা দিতে যোগাযোগের মোবাইল নম্বর : ০১৮১৬১৭২৩৭৮। সাহায্য পাঠানোর ঠিকানা : মুদারাবা সঞ্চয়ী হিসাব নং-৫১৪০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., মাইজদীকোর্ট, নোয়াখালী। সুত্রঃ আমার দেশ,৩১শে জুলাই,২০১০ইং।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.