আমাদের কথা খুঁজে নিন

   

চলুন বাংলা উইকিপিডিয়াতে আবার ঝাপিয়ে পড়া যাক

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করাটা আমাদের নিজেদের জন্য খুবই দরকারী। ২০০৪ সাল থেকে রাগিব আমাকে উইকিপিডিয়ার জন্য কাজ করার কথা বললেও আমি এতে যোগ দেই বিডিএএসএন গড়ার পর। এখন বাংলা উইকিপিডিয়া একটি জায়গায় নেওয়ার মতো হয়ে উঠছে। মাঝখানে দীর্ঘদিন আমি উইকিতে কাজ করি নি।

ইদানীং আবার শুরু করেছি। আপাতত দুইটি বিষয়ে কাজ করছি একটু একটু করে। একটি হলো দিনের ভুক্তিগুলো। মানে ৩৬৬ দিনের প্রত্যেকদিনে কী ঘটেছে, কার জন্ম, কার মৃত্যু এসব। ইংরেজী উইকিপিডিয়াতে এই ভুক্তিগুলো খুবই সমৃদ্ধ সেখান থেকে অনুবাদ করে দিলে হয়।

আর একটি উৎস হলো বাংলা একডেমি প্রকাশিত চরিতাভিধান। সেখান থেকে জন্ম মৃত্যু যোগ করা যায়। আমার দুর্ভাগ্য যে সেটা আমার কাছে নাই। কাজে আমি এক-দুই লাইন করে এখন ইংরেজী থেকে যোগ করছি। দ্বিতীয় একটি কাজ শুরু করেছি চট্টগ্রাম বিষয়ক ভুক্তিগুলো নিয়ে।

চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা আজাদীর ৩৫ বছর পূর্তিতে একটি আকর গ্রন্থ প্রকাশ করেছিল। হাজার বছরের চট্টগ্রাম নামে। সেটি আমার টেবিলের পাশেই থাকে। কয়েকদিন ধরে সেটা পড়ছিলাম। ভাবলাম তথ্যগুলো যোগ করা যাক।

সেটি শুরু করেছি। চট্টগ্রামের এন্ট্রিগুলোর জন্য আমাদের অনেক ছবি দরকার। চট্টগ্রামের কোন কোন বিষয়ে ভুক্তি হতে পারে তার একটি তালিকা রয়েছে । সেটা দেখে একটি ভাল ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লে কাজটা হয়ে যায়। যাদের পক্ষে উইকিপিডিয়াতে সরাসরি ছবি যোগ করা সম্ভব নয় তারা আমাদের তে পাঠালে আমরা সেটা আপ করে দেবো, যথাযথ স্বীকৃতি সহ্।

তবে, ই‌-মেইলে লিখতে হবে ‘আমি ছবিগুলো ক্রিয়েটিভ কমন্স/সৃজণী সাধারণ লাইসেন্সের আওতায় প্রকাশ করলাম’। তবে, খালি ছবি তুললেতো হবে না, কিছু লেখালিখিও করতে হবে। বিশ্বকোষের জন্য লেখাটা কঠিন না। খালি নির্মোহ থাকতে হয়। সেখানে তথ্যটাই গুরুত্বপূর্ণ, তথ্যের ব্যাখ্যাটা নয়।

২ নম্বর হলো অন্য কারো লেখা চুকলিফাই করা যাবে না। নিজের মতো করে তথ্যকে সাজিয়ে দিতে হয়। উইকিপিডিয়ার প্রত্যেক ভুক্তিতে একটি আলোচনা পাতা থাকে। সেখানে কোন বিভ্রান্তি থাকলে সেটি নিয়ে অন্যদের সঙ্গে আলাপ করা যায়। এই দুইটিতো আমি আমার এখনকার লক্ষ্যের কথা লিখলাম।

এখন বাংলা উইকিপিডিয়াতে বিশ হাজারের বেশি এন্ট্রি আছে। সেগুলোর যে কোনটি নিয়ে কাজ করা যায়। তবে, আমাদের যে সব বিষয়ে আগ্রহ সেগুলো লিখলে ভাল হয়। যেমন আমাদের ৬৪ জেলার বৃত্তান্ত। আমাদের ঐতিহাসিক সম্পদগুলো, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির অংশ যেম একতারা, দোতারা।

এবার কাজাখস্তানে গিয়ে দেখলাম ওদের যে জাতীয় বাজনা সেটাও দোতারা, নাম দোমরা। বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ কে করবে? আমাদেরই করতে হবে। আর কেহ করবে না। বাংলা বিশ্বের চতুর্থ ভাষা হলেও বাংলা উইকিপিডিয়া কিন্তু ততোটা সমৃদ্ধ নয়। এর কারণ হলো আমরা নিজেরা এব্যাপারে সচেতন নই।

আমরা এখন ফেসবুকে ১০ লক্ষ ইউজার। সবাই যদি গড়ে মাসে এক লাইন লেখে তাহলেও আমাদের উইকি কোথায় যাবে তা আমরা ভাবতেও পারি না। কাজে আসুন আর একবার ঝাপিয়ে পড়ি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.