আমাদের কথা খুঁজে নিন

   

একুশের সকাল - উইকিপিডিয়াতে ভাষা আন্দোলন

জাদুনগরের কড়চা

একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের কাহিনী। অপেক্ষা করছিলাম দুরু দুরু বুকে, কখন হবে ২১শে ফেব্রুয়ারী। বাংলাদেশে এসে গেলো একুশের প্রথম প্রহর প্রায় আঠারো ঘণ্টা আগে, তারো ছয় ঘণ্টা পরে গ্রিনউইচ মান সময়ের হিসাবে শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারী, আমার এখানে তখন ২০ তারিখ বিকেল ৬টা। ঘড়ির কাটা ছয়টা বাজতেই, ছুটে গেলাম ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতায়, আর তাকাতেই মনটা ভরে গেলো আনন্দে। পুরো বিশ্বের লাখ লাখ লোকের প্রতিদিন ঘুরে দেখা ওয়েবসাইট উইকিপিডিয়ার প্রথম পাতা জুড়ে আজ স্থান পেয়েছে একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের কাহিনী।

আজকের দিনে পুরোটা সময় ২৪ ঘণ্টা জুড়েই থাকবে ওখানে এই নির্বাচিত নিবন্ধটি। একুশ নিয়ে আমাদের যে চেতনা, যে আবেগ -- সারা বিশ্বের মানুষের কাছে তার প্রকাশ ঘটে কমই। সিএনএন বা বিবিসির প্রথম পাতায় একুশের এই আন্দোলনের কথা আজ প্রকাশ পাবে না, বিশ্বের সেরা সব খবরের কাগজে থাকবে না সালাম বরকত রফিক জব্বারের কাহিনী। কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেটের সেরা রেফারেন্স সাইট উইকিপিডিয়ার প্রথম পাতায় সবার সামনে থাকবে আমাদের কথা। আমাদের প্রাণের ভাষার কথা।

এই সংক্রান্ত কিছু পোস্ট * যে আগুন ছড়িয়ে গেলো সবখানে - নিবন্ধটির বেড়ে উঠার কাহিনী * তারিফ এজাজের স্বপ্ন, আর ভাষা আন্দোলনের ইতিহাসের কথা *ভাষার ভালোবাসার একুশে, আর জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।