সব ঠিকঠাক ছিলো,
সব ঠিকঠাক।
শিশিরের পাতলা চাদর ছেড়ে
আড়মোড়া ভাঙা ঝকঝকে সকাল
সোহাগে গলে পড়েছিলো।
কে যেন আমার কানে মুখ রেখে বলে গিয়েছলো
শোন মেয়ে, আজ বছরের সঠিক দিন।
সব ঠিকঠাক ছিল,
সব ঠিকঠাক।
ছিলোনা কোন অসংগতি অমংগল অশুভ রেখা।
তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার
আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার।
সব ঠিকঠাক ছিলো
সব ঠিকঠাক
মংগল প্রদীপ কানে কানে বলে গিয়েছিলো
কোথাও অমংগল নেই
কোথাও না।
তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।