আমাদের কথা খুঁজে নিন

   

কি বোর্ডের Ctrl key এর সাহায্য ছাড়াই একটা একটা করে ফাইল সিলেক্ট করুন শুধু মাউস দিয়ে।

সব কিছুই পড়তে পছন্দ করি.........সব

উইন্ডোজ ৭ বিষয়ক বেডে শুয়ে শুয়ে মাউস দিয়ে গেম খেলছি। এমন সময় এক দোস্ত এসে- -দোস্ত তোর কাছে হাবিবের গান আছে? -হু আছে। -দোস্ত আমার মোবাইলে ভালো ভালো কিছু গান দে না। আমি বিরক্ত। বেড ছেড়ে উঠ, কি বোর্ডের Ctrl এ হাত লাগাও, একটা একটা করে সিলেক্ট কর।

যন্ত্রনা। আসলে এর সমধান যে আমার সিস্টেমেই আছে জানতাম না। আজ জানলাম। আমার মত যারা জানেন না তারা জেনে নিন। ১।

My Computer Open করুন। ২। উপরে বাম পাশে দেখুন Organize নামের একটা মেনু আছে। ওখান থেকে Folder and search options এ যান। ৩।

View তে ক্লিক করুন। Advanced settings থেকে Use check box to select items এর check box টাতে ক্লিক করুন। ৪। ok করুন। ব্যস হয়ে গেলো।

এবার শুয়ে, বসে, দাঁড়িয়ে যেমনে পারেন মাউস দিয়ে সিলেক্ট করুন যে কোন আইটেম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.