আমাদের গ্রুপটি উন্মুক্ত। আমাদের জন্য কাজটি কঠিনই হবে। তবে আমরা চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত।
- কার্লোস আলবার্তো পাহেইরা, কোচ, সাউথ আফ্রিকা।
আয়োজক দেশ হিসেবে প্রথম পর্বেই বিদায় এটা একটা রেকর্ড।
তবে শেষ ম্যাচে সান্ত্বনা ফ্রান্সের বিপক্ষে জয়। চ্যালেঞ্জ নেয়ার জন্য ধন্যবাদ তারা পেতেই পারেন।
আমাদের গ্রুপটার দিকে তাকান। কারও জন্যই এটি সহজ হয়নি।
- রেমন্ড ডমেনেখ, কোচ, ফ্রান্স।
পৃথিবীর তাবৎ ফুটবলপ্রেমীরা এখন লজ্জাবনত অবাক চোখে ফ্রান্সের দিকেই তাকিয়ে আছে। ডমেনেখ এ কারণেই কী তাদের দিকে তাকিয়ে থাকতে বলেছিলেন?
আমাদের গ্রুপে পরিস্কার ফেবারিট বলে কিছু নেই।
-হাভিয়ের আইগুয়ে, কোচ, মেক্সিকো।
এখন মনে হচ্ছে বস আপনেই ঠিক বলছিলেন।
স্বাগতিক দেশ আছে এই গ্রুপে।
সবসময়ই তারা কঠিন প্রতিপক্ষ। ফ্রান্স আর মেক্সিকোও তাই।
-অস্কার তাবারেজ, কোচ, উরুগুয়ে।
প্রতিপক্ষকে ছোট ভাবেনি জন্যই হয়তো উরুগুয়ে আজ ২য় রাউন্ডে।
১৯৮৬ বিশ্বকাপের চেয়ে আমার এই দলটির প্রতি আস্থা বেশি।
দলের সব খেলোয়াড়ই সেরা ফর্মে আছে।
-ম্যারাডোনা, কোচ, আর্জেন্টিনা।
কথা এবং কাজে এখন পর্যন্ত মিল আছে।
টুর্নামেন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আফ্রিকার দেশগুলোর বিশ্বকে তাদের সামর্থ্য দেখিয়ে দেয়ার এটাই সুযোগ।
- সাহিবু আমোদ, কোচ, নাইজেরিয়া।
সুযোগটা কাজে লাগাতে পারলেন কৈ?
আমরা বাছাই পর্বেও অনেক কঠিন ম্যাচ খেলেছি। এ গ্রুপে আর্জেন্টিনাই ফেবারিট
- হু জং মু, কোচ, দক্ষিণ কোরিয়া।
কঠিন ম্যাচ খেলেই আপনারা এখন ২য় রাউন্ডে। সাবাস!
আর্জেন্টিনা এ গ্রুপে ফেবারিট।
এ গ্রুপে বাকি ৩টি দল ২য় রাউন্ডের জন্য লড়বে।
-অটো রেহাগেল, কোচ, গ্রিস।
লড়াই করার আগেই তো হেরে গেলেন বস।
আমাদের প্রতিপক্ষ কঠিনই। যুক্তরাষ্ট্র ভালো দল।
আলজেরিয়া, স্লোভেনিয়াও তাই।
- ফ্যাবিও ক্যাপেলো, কোচ, ইংল্যান্ড।
বলার সময় কী সত্যিই ভেবেছিলেন প্রতিপক্ষ এতটা কঠিন। কানের কাচ দিয়ে গুলি গেল যে!!!!!!!!
ইংল্যান্ডের মুখোমুখি হবো এরচেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে। ১৯৫০ এর বিশ্বকাপের ইতিহাস আমাদের মনে আছে।
-বব ব্র্যাডলি, কোচ, যুক্তরাষ্ট্র।
১৯৫০ এর পরের বিশ্বকাপগুলো মনে আছে কী? মনে করার চেষ্টা করেন কাজে লাগবে।
যদিও ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এগিয়ে তারপরও এই গ্রুপে একটা সাম্য আছে।
-রাবাহ সাদানে, কোচ, আলজেরিয়া।
গ্রুপে সবার শেষে থেকে সাম্য যে কতটা আছে এখন নিশ্চই বুঝতে পারছেন।
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। ছোট দেশ আমাদের তবে প্রেরণা অনেক বেশি।
-ম্যাতাজ কেক, কোচ, স্লোভেনিয়া।
চেষ্টার জন্য ধন্যবাদ।
পাঠক, বাকীগুলো আগামীকাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।