রাত হলো
পিসি খোলো
খোকা ভাই যত রে,
ফেসবুকে
দেখো ঢুকে
ফ্রেন্ড আছে কত রে!
টিপু মামা
টিনা-শামা
খুঁজে দেখো কে বা নেই!
করো পোক
যেই হোক
পোক ব্যাক করবেই।
প্রিটি গার্ল
প্রীতি কাল
যেই কথা বলল
খোকা কাত,
সারা রাত
কথা বলে চলল।
ফেক প্রীতি
টানে ইতি
প্রেম শেষ অকালে,
রোজ তাই
খোকা ভাই
ওঠে না তো সকালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।