পোখারা নেপালের অন্যতম সুন্দর একটি শহর । খুব ভাললাগা নিয়ে কাটমন্ডুর ফিরতি মাইক্রোবাস এ উঠলাম ৪টায় । কাটমন্ডু পৌছালাম রাত প্রায় ১০টা । মাইক্রোবাসের ড্রাইভারের সহায়তায় একটি হোটেল ঠিক করলাম । হোটেলে উঠার সময় মেসিয়ার বলল বাংলাদেশি একজন আছে দেখা করবো কিনা ।
স্বল্প সময়ের জন্য দেখা করলাম অল্প বয়সী এক ছেলের সাথে। ক্লান্ত থাকায় বেশি কথা হলো না । সকালে দেখি দরজায় নক । মেজাজ খারাপ করে দরজা খুলে দেখি সেই ছেলেটি দাড়িয়ে । অসহায় ভঙ্গিতে বলল ভাই আপনার সাথে কথা বলবো ।
ঠিক আছে ভিতরে আসতে বললাম । রুমে বসে সে বলে ভাই আমারে বাঁচান । আমি কিছুটা হতভম্ব ! বলে কি । আমি কিভাবে বাঁচাবো ? তাকে কি সমস্যা হয়েছে বলতে বললাম । সে জানালো সৌদিআরব যাবে বলে দালালকে ৩,৫০,০০০(তিন লক্ষ পঞ্চাশ ) হাজার টাকা দিয়েছে ।
দালাল তাকে প্রায় এক মাস যাবৎ এখানে এনে রেখেছে । কিশোরগঞ্জ জেলার হোসেনপুর গাঙগাটিয়া গ্রামে বাড়ি শাহজাহান নামের ছেলেটির । বড় ভাই গ্রামে কৃষি কাজ করে । মেঝ ভাই সৌদিআরব থাকে । তার পাঠানো টাকায় সে যেতে চেয়েছিল সৌদিআরব ।
কিন্তু মানুষ রুপী কিছু..........র কারনে সে আজ একটি বিপদে । যাই হোক তার সম্র্পকে সম্পূর্ন তথ্য নিয়ে হোটেল কতৃর্পক্ষর সাথে আলাপ করে ফোন করলাম এস আর পরিবহনে । এস আর পরিবহন কতৃর্পক্ষের কথা বলে নিশ্চিত মনে শাহজাহান নামে ছেলেটিকে জানালাম সে আমার সাথে যেতে পারবে ঢাকা (ইনশাআল্লাহ) । পূর্ব পরিচিত ভারতীয় মানি চেঞ্জার সহায়তা করবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।