Dream Today,Create Tomorrow........
নতুনরা সব কিছুর প্রান শক্তি আর প্রবীনরা নতুনদের অনুপ্রেরণা।
নতুনরা সব কোন কিছু ঠিক মত পারবে না এইটা সব সময় ভাব ঠিক না। কারন জানারা ইচ্ছে
থাকলে আর অন্যদের সহোযগীতা থাকলে নতুনরাও সুন্দর কাজে ভূমিকা রাখতে সক্ষম।
এই আমি সামুর একজন নতুন ব্লগার। সামু ভালো লাগে বলেই আসলাম।আমারও তো ইচ্ছে করে
কোন কিছু পড়ার পর আমার মন্তব্য প্রকাশ করতে। বুঝলাম না হয় কিছু নতুন ব্লগার নিয়ম
মানছে না তাই বলে কি সবাই এমন নাকি ?
নতুন ব্লগাদের কি প্রিয় বা পছন্দের কোন মূল্য নাই? মন্তব্য প্রকাশ কিংবা ব্লগ লিখার ক্ষেত্রে না
হয় নিয়ম নীতি ভাঙ্গার একটা অযুহাত আছে কিন্তু নতুদের, প্রবীন ব্লগারদের লিখা পড়ে যদি
তা ভালো লাগে তবে তা প্রিয়তে রাখার অধিকার যে কেন নাই এটা আমার মাথায় ঢুকছে না।
একটা পোষ্ট ভালো লাগলো পড়ে বা কোন দরকারী কিছু লিখা ছিল পোষ্টে প্রিয়তে রাখার কোন
সুযোগ না থাকার কারনে পরবর্তীতে আর খুঁজে পাচ্ছি না............. এটা কি নতুন ব্লগারদের
প্রতি অবিচার না? প্রিয় জিনিস যত্নে রাখার অধিকার তো সবার ই রাখা উচিত আর কোন পোষ্ট
প্রিয়তে রাখার মধ্যে কিভাবে ব্লগের পরিবেশ নষ্ট হয়
কেউ যদি দয়া করে এই কারনটা আমায় তরজুমা করেন আমি খুব খুশী হবো.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।