জন্ম থেকে জন্মান্তরে কেউ কেউ বস্ত্রহীন।
দেহের বসনে শত ছিদ্র শত জোড়া তালি
এদিক ঢাকলে অন্যদিক হয়ে পড়ে খালি।
জন্ম থেকে জন্মান্তরে কেউ কেউ অনাহরী
মৃত্যু ক্ষুধা চির সঙ্গী তার; নিবিড় সখ্যতা
মৃত্যু ভয় করতে জয় তার নিপুন দক্ষতা।
জন্ম থেকে জন্মান্তরে কেউ কেউ গৃহহীন।
অসীম আকাশ মাথার ছাদ আশ্রয় মাটি
অপার নদীতে ভাসে বানভাসি ঘটি-বাটি।
জন্ম থেকে জন্মান্তরে কেউ কেউ জাতিস্বর।
রৌদ্রে পুঁড়ে বৃষ্টি জলে ভিঁজে কঠিন মানুষ
পৃথিবীর শ্রেষ্ঠ্য সন্তান সে, কারো নেই হুশ।
খুঁজি আমি তারে জন্ম থেকে জন্মান্তরে
তার পুজা করি চির নমস্য-থাকে অন্তরে।
২০/০৫/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
বিকেল ৫টা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।