শানিত কর সংস্কৃতির চেতনায়
ইসলামকে ধ্বংশ করার জন্য আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। তারা ইসলামকে ধ্বংশ করার জন্য সবধরনের ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগ আলেমদের উপর জুলুম নির্যাতন করছে ইসলামকে এদেশ থেকে উচ্ছেদ করার জন্য। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে ইসলামী ঐক্যজোট (আমিনী) আয়োজিত জাতীয় সম্মেলন উপলক্ষ্যে এক সমাবেশে এসব কথা বলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী। তিনি আরো বলেন, বর্তমান সরকার মঈন উদ্দিন, ফখরুদ্দিনের সহযোগীতায় ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে।
সরকার বিদেশের তল্পিবাহকের ভুমিকা পালন করার জন্য ক্ষমতায় বসেছে ইসলামকে ধ্বংশ করার জন্য।
এজন্য বর্তমান সরকার কয়েকটি দালাল আলেমকে জড়ো করার চেষ্টা করছে।
আমিনী সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদের গ্রেফতার ও ফাসি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফকরুদ্দিনের প্রতি জুতা নিক্ষেপের দাবি করেন।
তিনি প্রধান নির্বাচন কমিশনারকে নাস্তিক মুরতাদ আখ্যা দিয়ে তার অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
সম্মেলনে ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জহিরুল হক বলে, সরকার নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করার আইন করে কোরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
নারীরা কখনোই পুরুষের সমান হতে পারে না।
ইসলামী সৈনিকেরা মানুষকে এভাবে বিভ্রান্ত করছে। অসভ্যের প্রলাপ।
আরো দেখুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।