শিক্ষাই হল জাতি
ঢাকা, এপ্রিল ২৯ -পাকিস্তান থেকে গম আমদানির আগ্রহ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক।
তিনি পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আফজাল মাহমুদের কাছে বৃহস্পতিবার জানতে চেয়েছেন, দু'দেশের মধ্যে সরকারি চুক্তির মাধ্যমে খাদ্যশস্য আমদানির সুযোগ আছে কি না।
এ আগ্রহের কথা জানান মন্ত্রী।
আবদুর রাজ্জাক জানান, দেশে গমের উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম। এজন্য প্রতি বছর বাংলাদেশ প্রায় ২০ লাখ মেট্রিক টন গম আমদানি করে।
"পাকিস্তান গম উদ্বৃত্ত দেশ," জানিয়ে তিনি বলেন, "সরকারি পর্যায়ে চুক্তি থাকলে বাংলাদেশ সেখান থেকে গম আমদানি করতে পারে। "
সরকারি পর্যায়ে খাদ্যশস্য আমদানির উদ্যোগ নিলে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন হাইকমিশনার আফজাল মাহমুদ।
প্রায় দু'ঘন্টার বৈঠকে দু'দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী। এজন্য বিভিন্ন ধরনের সার ও ডিজেলের ওপর ভর্তুকি দিয়ে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।