এক.
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাব। তখন রমজান মাস ছিল। ইফতারের সময় বাসটি সম্ভবত হবিগঞ্ঝের কোন রাস্তার ধারে এক বাজারে থামল। ইফতর করলাম। কয়েকজন ছোট ছোট বাচ্চা ইফতারের জন্য হাত পাতছে।
একজন মহিলা তার ছোট্ট বচ্চাকে কোলে নিয়ে ইফতার চাচ্ছে। মহিলা একদম রোগা আর শীর্ণকায়। কোলের শিশুটি খুব কাদছে। কিছুই খাইনি বলছে। আমাদের কারও সেদিকে নজর নাই।
আমি তাকে ডেকে বাচ্চাটির হাতে একটি রুটি দিলাম । বাচ্চাটি মুখে দেবার আগেই মা তার মুখ থেকে রুটিটি কেড়ে নিয়ে এক নিমিষে কেয়ে ফেলল।
ইতিমধ্যে বাস ছেড়ে দিল। আমি চিন্তা করেও পেলাম না কিভাবে একজন মা এমন করতে পারে। কেমন ক্ষুধা লাগরে তার সন্তানের মুখের খাবার কেড়ে নিয়ে খেতে পারে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।