শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ একবার লিখে পাঠালেন, ‘আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে। ’
চিন্তিত, শঙ্কিত নেপালবাবু পরদিন শশব্যস্তে কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমাতে পারেননি।
এখনো তাঁকে বেশ কিছুক্ষণ উত্কণ্ঠার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু। অবশেষে পাশের ঘর থেকে একটি মোটা লাঠি হাতে আবির্ভূত হলেন কবি। নেপালবাবুর তখন ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্তপ্রায়। তিনি ভাবলেন, সত্যি বুঝি লাঠি তাঁর মাথায় পড়বে। কবি সেটি বাড়িয়ে ধরে বললেন, ‘এই নিন আপনার দণ্ড! সেদিন যে এখানে ফেলে গেছেন, তা একদম ভুলে গেছেন।
’
=================================
: টেলিভিশন একসময় সংবাদপত্রের স্থান দখল করে নেবে।
: অসম্ভব।
: কেন?
: টেলিভিশন দিয়ে তো আর বাতাস খাওয়া যায় না।
=================================
অপরাধীদের ধরতে সাধারণত ‘ওয়ানটেড’ লিখে শহরময় পোস্টার সাঁটায় পুলিশ। এবার ঘটনা হয়েছে উল্টো।
লন্ডনে ম্যাথু মেনার্ড নামে এক ফেরারি নিজেই পত্রিকায় ছবি ছাপিয়ে বলেছেন, ‘আমাকে ধরুন। ’ নিজেদের কাজটা জলের মতো সহজ করে দেওয়ায় পুলিশের কর্তারা যারপরনাই খুশি। ২৩ বছর বয়সী ওই তরুণের ভাষ্য, রাস্তাঘাটে গুলি খেয়ে অপঘাতে মরার চেয়ে এই ভালো।
=================================
এক লোক পত্রিকায় বিজ্ঞাপন বিভাগে ফোন করেছে-
: হ্যালো আমি একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছি।
: আপনি শেষ মুহুর্তে ফোন করেছেন, মাত্র এক স্কয়ার ইঞ্চি খালি আছে।
: না এত কম জায়গায় হবে না, আমি একটি হাতি বিক্রি করার বিজ্ঞাপন দেব কিনা!
=================================
(নেট থেকে+রস+আলো)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।