উপক্রমনিকা
পিঁপড়েটা গায়ে উঠতেই টের পেলাম
কি আশ্চর্য আমার স্নায়ু কোষ বেঁচে আছে এখনো!
এখন ও সচল মস্তিস্কের নিউরন,
সত্যি আশ্চর্য লাগে..!
অক্ষিপটে ক্লান্তির মেঘ জমে
তলিয়ে যাই, গভীরে ,গভীরে একদম গভীরে...
আবার জেগে উঠতে হয়!
.....হাটছে পিঁপড়ে!
নাহ! জীবনের শেষ প্রান্ত ছোঁয়া যাচ্ছেনা
পানির গ্লাস আর ট্যাবলেট গুলো ফের উঠে আসে হাতে
....পিঁপড়েটা হাটছেই!!
উপসংহার
মোমবাতির সলতেটা নিভু নিভু প্রায়
ঘরময় এরোসলের কটু গন্ধ
চারধারে ঘন অন্ধকার
ঘরটা প্রায় শূন্য
একটা ফ্যান থেমে আছে
টেবিলে পানির গ্লাসটা ওল্টানো...
ফ্যানের সাথে লাগানো দড়িটা
ভারি হয়ে গেল অকস্মাৎ
নির্জন ঘরে কিছুক্ষন হুটোপুটির শব্দ
অন্ধকার গাঢ় হয়েছে আরো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।