আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের পার্টি



বাসা থেকে বারবার ফোন করে বলছে, আসতে পারবে না জন্মদিনে? তাহলে কেমনে পার্টি হবে। মন এত খারাপ ছিল যে পার্টির চিন্তা মাথায়ই আনিনি। কিন্তু একটা লাল পান্ডার পোস্টের জন্য মনটা উদাস থেকে বিনদাসে পরিণত হল। না হয় হলামই একা, তাই বলে পার্টি নয় কেন? সবাইকে দাওয়াত আমার বাড্ডে পার্টিতে, আর যারা এর মধ্যেই আগাম শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই কেক কাটা হয়ে যাক।

(মোমবাতি দিলাম না, আপনারা যদি গুণে ফেলেন ) কেকের সাথে কুক না হলে তো আবার চলে না। ফ্রিজ ভরা কোক চলে এসেছে। এবার তাহলে মূল পর্বে চলে আসা যাক। আছে হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানী, সাথে চিকেন বারবিকিউ, সালাদ, চাটনী, মিষ্টি, বাদাম, কিসমিস আরও কত কি! এর সাথে গরুর মাংসের রেজালা হলে জমবে ভালো। একটু ভেজিটেবল না হলে কি চলে? ডেজার্টে আইসক্রীম হয়ে যাক তাহলে।

আর আমার মত ফল-পাগলদের জন্য একটু ফ্রুট সালাদ। সবাই পেট ভরে খাবেন কিন্তু। এবার দেখেন জঙ্গলে বসে বসে আসলে যা দিয়ে পার্টি করছি। (সাথে চলছে গান - কাগজের নৌকা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।