আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের তরকারি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ বিচিত্র জীবন ধারা, কেউবা আবার প্রেম করে হয়েছে সর্বহারা। অন্যের দুঃখে কেউবা হাসে, দুঃখিত হয় সুখে, কেউ কেউ আবার স্বপ্ন দেখে অন্যজনের চোখে। দিন রাত কাটে কিছু লোকেদের টাকার পিছনে ছুটে, কিছু লোকেদের মশা মেরে সারাটি রাত্রি কাটে। সুখ নাই মনে কেউবা আবার সুখ কি বসে ভাবে, সাস্থ্যই সুখ ভেবে অনেকে সারাদিন শুধু খাবে।

পরের ধনে পোদ্দারি করে কেউ চায় বড় হতে, কেউবা আবার সদা প্রস্তুত সবি বিলিয়ে দিতে। চাকরি করে নির্লজ্জের মত কিছু লোক খায় ঘুষ, চাকরির পিছে ছুটাছুটি করে কেউ হারিয়েছে হুশ। কিছু লোকেরা ভাব ধরে থাকে সারাদিন থাকে ব্যস্ত, আসলে কোন কাজ থাকেনা তাদের উপরে ন্যস্ত। অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙ্গে কেউ পায় খুব মজা, কেউবা আবার নেশা করে ভাবে নিজেদের রাজা। কিছু লোকেদের চিন্তা নাই কোন ঘুরে ফিরে আর খায়, বেশি চিন্তা করে অনেকে পাগলা গারদে যায়।

কত রকমের মানুষ রয়েছে বিশ্ব এই সংসারে, কেউ ভাবে না এই কথাটি “মানুষ মানুষের তরে”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.