আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালোলাগা একটা কবিতা ও তার আবৃত্তি

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম

যদিও আমি ভালো কবিতা লিখতে পারিনা তবুও আমি কবিতা ভীষণ ভালোবাসি। তাই কবিতার প্রতি আমার দুর্বলতা আছে আজ আমি আমার ভালোলাগা একটা কবিতার আবৃত্তিটি শেয়ার করলাম। কবিতাটি লিখেছেন এই ব্লগের সুলতানা শিরীন সাজি আর আবৃত্তি করেছেন রুদ্র-অক্ষর সুলতানা শিরীন সাজি ------------------------------------------------------------------------ কবিতাটির লিংক বৃষ্টির অপেক্ষায়............. __________________________________________ বৃষ্টির অপেক্ষায়............. কি জানি কি হলো , তারপর! সমস্ত রাত একা জেগে আকাশের তারা দেখা। কথা ছিলো কথা হবে। কথা ছিলো রিমঝিম বৃষ্টিতে ভেজা হবে।

কথা তো কত কিছুই থাকে জগৎ সংসারে! তিনটা সত্যি বুকে রেখে প্রহর কাটে। বুকের গভীরে নিঃশ্বাসের হুইসেলে ................রেলগাড়ি ছুটে চলে । কেনো যে ভালো লাগা বদলে যায়! কেনো যে হৃদয়ের বাগানে ফোটে অচীন ফুল! চেনা পথ, চেনা মানুষ, চেনা গান, চেনা বাতাস, চেনা ছায়া মরিচিকার মত হৃদয়ে হারায় ব্যাথিত বকুল! সময় ফুরিয়ে যায়। একা হওয়া দিন একা হওয়া রাত ন্যাপথিলিন এর গন্ধের মত বাতাসে মিলায়! হাত ছুঁয়ে থাকে হাত। চোখে ছুঁয়ে থাকে চোখ।

মন ছুঁয়ে থাকে মন। শুধু অনেকদিন হয়ে গেলো আর বৃষ্টি আসেনা এই বিষণ্ন বনভূমে! -------------------------------------------------------------------- যারা কবিতাটির আবৃত্তি ডাউনলোড করতে চান বা শুনতে চান নিচে ক্লিক করুন। বৃষ্টির অপেক্ষায়.............(আবৃত্তি) ______________________________________


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।