আমাদের কথা খুঁজে নিন

   

লাগছে আগুন লাগছে রে!!!!!



আগুন লাগছে...আগুন লাগছে...মনে না ..আগুন লাগছে কচিমুদ্দির ঘরে । আগুন লাগবো না কেনে? নিজের বউ যদি পাশের বাড়ির ছবদুলের সঙ্গে হেসে গল্প করে । কচিমুদ্দি সকালে গেছে মাঠে । দুপুর গড়িয়ে গেছে । খিদায় পেট চোঁ চোঁ ।

বাড়ি গিয়ে চারডা ভাত খাবে । তারপর বউরে পাশে নিয়ে একটা আকিজ বিড়ি জ্বালাতে পারলেই সুখ । পঞ্চব্যাঞ্জনের শখ তার নাই । শুধু খিদাটা মিটলেই হয় তার । ক্ন্তিু বাড়ি এসে যদি দেখে বউ ভাত রানতেই বসেনি ।

বরং বেড়ার ফাঁক দিয়ে গল্প করছে হেসে হেসে । এই দৃশ্য কি কারো সহ্য হয়? সহ্য হয়নি কচির । বেচারা খিদা পেটে রাগডা সামাল দিতে পারেনি । রাগ সামাল দিবার দুইডা উপায় তার জানা ছিল । দাড়াযে রাগ হলে বসে পড়তে হয় ।

আরো কিজানি কি..সে বসে পড়েছিল । তবু রাগ তার কমেনি ..একখান চেরা চেলা কাঠ হাতে কাছে পাইছিল সে..সেইডা তুইলাই....শালি মাগি.....তোর ভাত হয়না কেন? এরপর বউ কান্দে ...আর কচি পিডায়...শেষ পর্যন্ত তবু রাগ কমেনি কচির ...ভাত রান্দিস নি ভাল কতা...হাইসা ওর লগে কতা কইলি ক্যা? পকেট থেকে বিড়ি বের করে ধরায় সে । তারপর ম্যাচ বের করে কি আর করবে রাদগর চোটে ান্ধ সে তখন । আগুন কোথায় লাগানো যায়...লাগালো নিজের ঘরেই । দাউ দাউ করে জ্বলছে আগুন পাশে বউ পড়ে পড়ে কান্দে ।

একটু দূরে বসে আমার করে বিড়ি জ্বারায় কচি । আহ সুখ...পাড়া প্রতিবেশি ছুটে আসে ...পুড়ছে কচির শখের দোচালা ঘর । আহা বেচারা সবদুল দূর থেকে দাঁড়িয়ে দেখল । ঘর পুড়ে নেমে গেল । বিড়িও শেষ ।

এলো দমকল বাহিনী। এতক্ষনে টের পাইলো কচি কি সুখে আগুণ লাগাইছিল সে...তারপর লোকজন যখন তারে খুঁজে তারপর থেকেই সে এলাকাছাড়া... এটা নিছক কোনো গল্প বা বাংলা সিনেমার কাহিনী নয়। আবার রোম পুড়ছিরো নীরু বাঁশি বাজাচ্ছিল এমন কোনো উদাহরনও নয়। খুবই প্রত্যন্ত অঞ্চলে ঘটা একটা সাধারন সত্যি ঘটনা । একন ভাই আপনাদের কাছে আমি বিচার দিতে চাই আমাদের কচি কি কোনো দোষ বা ভূল করেছিলো? আপনার বউ যদি?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।