আমাদের কথা খুঁজে নিন

   

আসুন স্বৈরাচার এরশাদের গল্পও শুনি...



ভোটের রাজনীতিতে যখন জামাতকে নিয়ে বি এন পি জোট করল, সুশীল সমাজের মধ্যে রি রি পড়ে গেল কারন জামাতের নেতৃস্থানীয় কয়েকজন স্বাধীনতাবিরোধী ছিল, দেশের মানুষের সাথে বেইমানী করেছে।তারই অংশ হিসেবে বিভিন্ন মিডিয়া, ব্লগ ভরে গেল স্বাধীনতা যুদ্ধে রাজাকার রা কি করছে তা নতুন জেনারেশন কে বোঝানোর জন্যে যাতে তারা বি এন পি জোট কে ভোট না দেয়। ধরতে গেলে গত নির্বাচনে বি এন পি র ভরাডুবির একটি কারন হিসেবেও ধরা হয় জামাতের সাথে জোট। বি এন পি র হয়তো এটা রাজনৈতিক ভুল হলেও হতে পারে কিন্তু সেটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য আমার না। যাইহোক, অপর দিকে আওয়ামী লীগ করলো স্বৈরাচার এরশাদের সাথে জোট। আমাদের নবীন প্রজন্ম শুধু এইটুকূই জানি এরশাদ ৯ বছর স্বৈরাচার হয়ে দেশ চালিয়েছে কিন্তু অনেকেই তার সময়ের রোহমর্শকতা জানেনা। ১৯৮২ সালের ২৪ শে মার্চ অবৈধভাবে ক্ষমতা নিয়ে কিভাবে সে দেশের ছাত্র সমাজের উপর স্টীমরোলার চালিয়েছে তারই এক খন্ড চিত্র উঠে এসেছে আজকের 'আমার দেশ' পত্রিকায় । পড়ে দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.