যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের শক্ত অবস্থান রয়েছে, সেখান থেকে তাদের উৎখাতে চিরুণী অভিযানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। টুকু বলেন, "উত্তরাঞ্চলসহ দেশে শিবির অধ্যুষিত সব শিক্ষা প্রতিষ্ঠানে চিরুণী অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। " গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত হয় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন।
ছাত্র শিবিরের হামলায় তিনি মারা গেছেন বলে পুলিশ জানায়।
এরপরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিবির নেতা-কর্মীদের ধরতে ব্যাপক অভিযান চলছে। জামায়াতে ইসলামী সমর্থিত ওই ছাত্র সংগঠনটির শক্ত অবস্থান রয়েছে ওই এলাকায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘাতের পর দেশের বিভিন্ন স্থানে শিবির ও ছাত্রলীগের সংঘাতের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবিরের শক্ত অবস্থান রয়েছে।
রাজশাহীর ঘটনার পর সেখানেই উত্তেজনা চলছে।
----------------বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এটা যে সরকারের পরিকল্পিত তা তাদের আচরনেই দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
দেখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।