সত্য অনেক সময় মিথ্যার আরালে লুকিয়ে যায় তবে সেটা হয় ক্ষণিকের।
হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। সারা বছর যাতে খেলোয়াড়রা অনুশীলন করতে পারে সেজন্য কাভার্ড কোর্ট নির্মাণ করা হবে। এর জন্য তিনি জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দকে প্রকল্প তৈরির পরামর্শ দেন। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলীর পৃষ্ঠপোষকতায় জেলা চ্যাম্পিয়নশীপ ব্যাডমিন্টনের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যাডমিন্টন উপ-কমিটির সভাপতি সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. আক্কাছ উদ্দিন ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুন্নবী, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডাঃ মোঃ জমির আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান, সদস্য মোক্তার হোসেন, আব্দুল মোতালিব মমরাজ, ফেরদৌস আহমেদ, সফিকুজ্জামান হিরাজ। স্বাগত বক্তব্য দেন ব্যাডমিন্টন উপ-কমিটির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মহিউদ্দিন চৌধুরী পারভেজ।
জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এককে চ্যাম্পিয়ন হয় ফয়ছল এবং রানার্স আপ হয় রকি।
দ্বৈত চ্যাম্পিয়ন হয় শিপলু ও রকি এবং রানার্স আপ হয় ফয়ছল ও অপু জুটি।
সংগ্রহ:দৈনিক খোয়াই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।