আমাদের কথা খুঁজে নিন

   

"ভদ্রলোক!"


মোবাইল ফোন নেক্সাস ওয়ানের বেশ কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে ‘ডিকটেশন’; যার মাধ্যমে আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই স্পিচ-টু-টেক্সট-এর সুবিধা নেয়া যাবে। অর্থাৎ, আপনি বলবেন, আপনার কথা লিখে নেবে নেক্সাস ওয়ান। তবে সম্প্রতি রয়টার্স জানিয়েছে যে, অশ্লীল বা আপত্তিকর শব্দগুলো এড়িয়ে যায় গুগলের এই হ্যান্ডসেটটি। এদিকে সংবাদমাধ্যম ম্যাশএবল জানিয়েছে, রয়টার্স ব্লগে বিষয়টি প্রথমে সবার দৃষ্টিগোচর হওয়ার পরে তারা নিজেরাও নেক্সাস ওয়ান ডিকটেশন ব্যবহার করে ‘আপত্তিকর শব্দ’ মুখ দিয়ে বলেছেন, যা লেখেনি নেক্সাস ওয়ান। সংশ্লিষ্ট শব্দের পরিবর্তে, সেই শব্দটিতে যতগুলো অর ব্যবহৃত হয়, ততগুলো হ্যাশ (#) কম্পোজ করে নেক্সাস ওয়ান। অর্থাৎ, হ্যান্ডসেটের কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দগুলো চিনতে পারে ঠিকই, কিন্তু তা ব্যবহার করা থেকে এড়িয়ে যায়। যদি এর মালিক প্রায়ই এসব শব্দ ব্যবহার করে থাকেন, তাহলে তাকে নিজেই টাইপ করে সেগুলো লিখে নিতে হবে। অর্থাৎ খারাপ কথা বলায় কাউকে সহযোগিতা করবে না এই ফোন! কেনো এই সেন্সরশিপ? এমন প্রশ্নের জবাবে গুগল মুখপাত্র ম্যাশএবলকে জানিয়েছেন, ‘ব্যবহারকারীকে আপত্তিকর ভাষা ব্যবহার করা থেকে দূরে রাখা নয়, বরং কারিগরি কোনো সমস্যার কারণে কখনো যেনো নেক্সাস ওয়ানের স্পিচ রিকগনিশন প্রযুক্তি ভুলবশতঃ খারাপ কোনো শব্দ ট্রান্সস্ক্রিপ্ট না করে, সেই উদ্দেশ্যেই প্রায় সব গালিগালাজ বা আপত্তিকর শব্দ স্বয়ংক্রিয় প্রযুক্তিতে লেখা বন্ধ রাখা হয়েছে।’ লিঙ্ক: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.