বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
ওনার সাথে আমার পরিচয় ছাত্রবস্থায়। তখন থেকেই উনি বেশ ভালো ষ্টুডেন্ট। এখন বেশ ভালো চাকুরী করেন। বলতে গেলে সে কোম্পানীর একজন হর্তাকর্তা।
খুব অল্প সময়ে উনি বেশ এগিয়ে গিয়েছেন। স্যালারী খুবই ভালো পাচ্ছেন বোঝা যায়, সাথে আছে পারিপার্শ্বিক সুযোগ সুবিধা। সেদিন ওনাদের বাসায় ইনভাইটেড ছিলাম। পরিবারের সবাইকেই দাওয়াত দিয়েছিলেন উনি।
বাসাটাও বেশ বড়।
ভালো ভালো ফার্নিচার ভর্তি। চালচলনেও দেখলাম একটা এরিষ্ট্রোক্রেসি ভাব চলে এসেছে, বা মেইন্টেন করার আপ্রাণ চেষ্টা করেন। একটা ছেলে সন্তান। বয়স হয়ত ৪ বছর হবে। স্ত্রী গৃহবধু, পর্দাশীলা ও শিক্ষিতা।
বোঝা যায়, ভদ্রলোক তার ছেলেকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে চান। তাই ছোটবেলা থেকেই তালিম দিচ্ছেন। একটা জিনিস খেয়াল করলাম। তিনি তার ছেলের সাথে যেসব কখা বলছেন সেটা ঠিক বাংলাও না আবার পুরোপুরি ইংলিশেও না। আমি তাদের কথার অংশবিশেষ দিলাম:
"পাপা, তোমার আংকেল এসেছেন তুমি তাকে সিটডাউন বলেছো? পাপা, তুমি রাইট হ্যান্ড দিয়ে রাইস ইট করো, পাপা, তোমার কি বেলী ফুল হয়েছে? পাপা মাউথে হ্যান্ড দিতে হয় না।
আংকেল ব্যাড বলবেন। তুমি নটি বয় না। হোয়াই তুমি এমন করছো?"
আরো বিষয়, সেই ভদ্রলোকের স্ত্রীও তার ছেলের সাথে ওভাবেই কথা বলছেন, কিন্তু মজার বিষয় হলো স্বামী-স্ত্রী যখন কথা বলছেন তখন তাদের কথার মাঝে আঞ্চলিক টান চলে আসছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।