বাদা যৌন হয়রানির শিকার হলেন ওয়ান ব্যাংকের নারী কর্মকর্তা
উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক যৌন হয়রানির শিকার হয়ে চাকরি ছাড়তে বাধ্য হলেন ওয়ান ব্যাংকের এক নারী কর্মকর্তা। ব্যাংকের লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড লোন রিকভারি ডিপার্টমেন্টের নারী ওই কর্মকর্তাকে তার ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) এম রফিকুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মাসুমুল গণি হয়রানি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে বাংলাদেশ ব্যাংক, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছে ওই নারী কর্মকর্তার একজন সহকর্মী লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় ওই নারী কর্মকর্তাকে বাজে প্রস্তাব দিতেন। তাতে সাড়া না পেয়ে তাকে নিয়ে বাজে মন্তব্য, অশ্লীল কথা, এমনকি মোবাইলেও উত্যক্ত করতেন।
তাদের আচরণে অতিষ্ঠ হয়ে ওই নারী কর্মী লজ্জায় ও কষ্টে মাঝে মধ্যেই কেঁদে ফেলতেন। এরই ধারাবহিকতায় শেষ পর্যন্ত তিনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হন।
এর আগেও রফিকুল ইসলামের বিরুদ্ধে তার বিভাগের অন্য এক নারী কর্মকর্তা যৌন হয়রানির মৌখিক অভিযোগ করেছিলেন।
জানা গেছে, এম রফিকুল ইসলাম ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের খুব কাছের লোক। যার কারণে অভিযোগ সত্ত্বেও তার বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
উল্টো যিনি অভিযোগ করেছেন তাকেই নাজেহাল হতে হয়েছে।
এবিষয়ে ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন, আমরা দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সেখানে ওই নারী কর্মকর্তাকে উদ্দেশ্য করে অশোভন কথাবার্তা বলা হতো বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে অভিযুক্তদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে
(((((((কপি-পেস্ট))))
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।