আমাদের কথা খুঁজে নিন

   

অতীত রাজনৈতিক উদ্যোগের ব্যর্থতা ও ভবিষ্যতের চিন্তা

চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷

আগে যেসব দল বা ব্যক্তি নতুন রাজনীতির প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছে, তারা আসলে মান্ধাতার আমলের চিন্তা নিয়ে অগ্রসর হয়েছিল এবং তারা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো সুবিধামত স্থান পাবেনা মনে করেই ডান-বাম ইত্যাদি প্রকারের মতবাদ দিচ্ছিল ৷ তাই ওরা ব্যর্থ হয়েছে বলেই যে আর কেউ সফল হতে পারবেনা একথা মেনে নেওয়া ঠিক হবেনা ৷ আওয়ামী লীগ ও বিএনপির এই প্রতিক্রিয়াশীল রাজনীতি থেকে দেশকে বাচাতে নতুন ধারার রাজনীতি সৃষ্টি করা ছাড়া গত্যন্তর নেই ৷ তাই এ উদ্দ্যেশ্যে জনমত গড়ে তোলার জন্য সকল দেশ-প্রেমিক ব্যাক্তিদের সংঘবদ্ধ করার প্রচেষ্টা আমাদের সবার চালানো উচিত, নইলে দেশের ভবিষ্যত দেখিনা এবং শুধু লেখালেখির মাধ্যমে আমাদের রাজনীতির পরিবর্তন আনা সম্ভব নয় ৷ এরকম কোনো প্রচেষ্টা শুরু হলে, আমি নিজে তাতে সানন্দে অংশীদার হবো ৷ এবার দেখি আপনারা কে কি ভাবছেন? অনেকে হয়ত বলবেন, আমার এ প্রস্তাবিত প্রচেষ্টা একটা অসম্ভব কল্পনামাত্র, বাস্তবে তা সম্ভব নয় ৷ কিন্তু, তার উত্তরে আমি বিনীতভাবে শুধু এটুকুই বলব যে, সত ও দেশপ্রেক নাগরিকদের শক্তিকে খাটো করে দেখার কোনো কারণ নেই, এবং এদর সংখ্যা ও মোটেই কম নয়, কিন্তু আর কোনো বিকল্প না থাকার কারণে দেশপ্রেমিক নাগরিকরা হতাশ হয়ে নিজেদেরকে নিরুপায় ভাবছে এবং এই বিশাল শক্তির অপচয় হচ্ছে, যা দেশের জন্য এক বিরাট ক্ষতি ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।